দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঢাকা ইমপিরিয়াল কলেজ

৩০ এপ্রিল ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
ঢাকা ইমপিরিয়াল কলেজ ও অধ্যক্ষ আরিফ আহমদ

ঢাকা ইমপিরিয়াল কলেজ ও অধ্যক্ষ আরিফ আহমদ © টিডিসি ফটো

জাতীয় শিক্ষা সপ্তাহে থানা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ঢাকা ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফ আহমদ। একইসঙ্গে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানও নির্বাচিত হয়েছে ঢাকা ইমপিরিয়াল কলেজ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানে এই দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হলেন ঢাকা ইমপিরিয়াল কলেজ। 

বাড্ডা থানায় এবার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় আর মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা।

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান হাওলাদার।

আর মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মোল্লা।

ইরান যুদ্ধ: বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বে…
  • ২২ মার্চ ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়…
  • ২২ মার্চ ২০২৬
পিএসএলে দল পেলেন প্রোটিয়া তারকা
  • ২২ মার্চ ২০২৬
হাদি হত্যা মামলা: সীমান্ত দালাল ফিলিপ সাংমা ১৪ দিনের জেল হে…
  • ২২ মার্চ ২০২৬
৫ ঘণ্টা পর রেললাইন থেকে সরানো হলো বাস, ট্রেন চলাচল স্বাভাবিক
  • ২২ মার্চ ২০২৬
ফিতরার নামে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, আটক ২ জামায়াতকর্মী
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence