এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চান ‘টেস্টে ফেল’ করা শতাধিক ছাত্রী

রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ
২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
সেন্ট্রাল উইমেন্স কলেজের ফটক

সেন্ট্রাল উইমেন্স কলেজের ফটক © ফাইল ফটো

চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) উত্তীর্ণ না হলেও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়েছেন রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের শতাধিক ছাত্রী। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষালয়টির ২৩ শিক্ষার্থী নাম উল্লেখপূর্বক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষার্থীরা এ আবেদন জমা দেন।

তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, এ সংখ্যা প্রায় শতাধিক। তারা এক অথবা দুই বিষয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এছাড়াও তাদের পুনঃপরীক্ষায় অংশগ্রহণেরও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এতেও তারা পাশ করতে পারেনি। তাই তাদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। 

আবেদনে শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে অনুরোধ জানিয়েছেন তারা। ওই আবেদনে শিক্ষার্থীরা বলেছেন, তারা এক অথবা দুই বিষয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীদের সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন না বলেও অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রতিবছর একটি বিসিএস শেষের পরিকল্পনা পিএসসির

তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বাদ পড়া শিক্ষার্থীদের বারবার সুযোগ দেওয়ার পরও তাদের পাশ করানো যায়নি। বিষয়টি নিয়ে তাদের অভিভাবকদেরও জানানো হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী কোনো অকৃতকার্য শিক্ষার্থীকে আমরা সুযোগ দিতে পারি না। এছাড়াও এসব শিক্ষার্থীকে আসন্ন পরীক্ষায় সুযোগ দিতে পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও তারা পাশ করতে পারেনি।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নির্দেশনা অনুযায়ী, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে। কোন পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোন কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক-নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবে বলেও নির্দেশনা রয়েছে শিক্ষাবোর্ডের।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। এই পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে। ফরম পূরণ চলার কথা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

এখন বর্ধিত সময় অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত ফরম পূরণ করা যাবে। পূর্বঘোষণা অনুযায়ী, এবার পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9