বাথরুমে পড়েছিল এইচএসসি পরীক্ষার্থীর দেহ

০২ এপ্রিল ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM

রাজধানীর কাঠালবাগান এলাকায় বাথরুমের মধ্য থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। অভি বৈদ্য (১৯) নামে ওই শিক্ষার্থীর এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অভি বৈদ্য গোপালগঞ্জের কোটালীপাড়ার মনোতোষ বৈদ্যের ছেলে।

অভির খালাতো ভাই তমাল মল্লিক বলেন, অভি আমার খালাতো ভাই, সে আমাদের বাসায় বেড়াতে এসেছে। বিকেলের দিকে এসে বাথরুমে গোসল করতে ঢুকে কিন্তু দীর্ঘ সময় পার হলেও বের হয়নি। পরে তাকে অনেক ডাকাডাকি করি। কিন্তু সে কোনোভাবেই দরজা না খোলায় দরজা ভেঙে দেখি সে উলঙ্গ অবস্থায় অচেতন হয়ে ফ্লোরে পড়ে আছে।

তিনি বলেন, পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

তমাল বলেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না। অভির এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। অভির বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানা এলাকায়। সে ওই এলাকার মনোতোষ বৈদ্যের ছেলে।

তিনি বলেন, পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না। অভির এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

 
ট্যাগ: মৃত্যু
সকাল ৯টার মধ্যে দেশের যে ১০ জেলায় বৃষ্টির আভাস
  • ৩০ জুলাই ২০২৬
প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬