এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল

২১ মার্চ ২০২৪, ০৯:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল © ফাইল ছবি

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। মানবিক ও ব্যবসা শাখায় সমান ফি থাকলেও বেশি রাখা হয়েছে বিজ্ঞানে।

বৃহস্পতিবার (২১ মার্চ) এ সংক্রান্ত এক নির্দেশনায় বোর্ড থেকে জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার অনলাইনের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

ওই নির্দেশনায় স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিলম্ব ফিসহ আবেদন ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

নির্দেশানায় জানানো হয়েছে, আগামী ৩০ জুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে পারে। জানা গেছে, শিগগিরই এ পরীক্ষার বিষয়ে রুটিন চূড়ান্ত করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিস্তারিত নির্দেশনা দেখুন এখানে

সকাল ৯টার মধ্যে দেশের যে ১০ জেলায় বৃষ্টির আভাস
  • ৩০ জুলাই ২০২৬
প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬