এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ দিকে আয়োজন করা হতে পারে। এ মাসের শেষ দিকে পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণ চলাকালীন পরীক্ষার একটি খসড়া রুটিন তৈরি করা হবে। পরবর্তীতে তা শিক্ষা পাঠানো হবে মন্ত্রণালয়ে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার খসড়া রুটিন এখনো তৈরি করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে রুটিন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত কলেজের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৩  থেকে ২৩ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার জন্য কলেজগুলো বন্ধ থাকার কথা রয়েছে। ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পরপরই এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হতে পারে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রথমদিনে যত আবেদন পড়ল

জানা গেছে, ২০১৯ সালে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে করোনা মহামারীর কারণে ২০২০ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সেবার জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি’র ফল ঘোষণা করা হয়। ২০২১ নৈর্বাচনিক বিষয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়। এরপর থেকে সিলেবাস কমিয়ে এ পরীক্ষা নেয়া হচ্ছে।

করোনা মহামারীর আগে সাধারণত এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতো। করোনার কারণে এ রীতিতে ব্যাঘাত ঘটে। তবে এইচএসসি পরীক্ষাকে ধীরে ধীরে স্বাভাবিক সময়ে নিয়ে আসার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সিলেবাসও স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। 

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950