এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে

২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। এদিন সব শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করবে। 

সোমবার (২৫ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। মঙ্গলবার দিনের যেকোনো সময় সব বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করে ফল প্রকাশ করবে। সেখানে শুধুমাত্র যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসবে, তাদের রোল নম্বর থাকবে।

যাদের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি, তাদের রোল নম্বর তালিকায় থাকবে না। অর্থাৎ, তাদের ক্ষেত্রে প্রথমবার প্রকাশিত ফল বহাল থাকবে।

মামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ …
  • ৩০ জুলাই ২০২৬
টেকসই উন্নয়ন গবেষণায় সাফল্য, এবার মালয়েশিয়ায় যাচ্ছে শাবিপ্র…
  • ৩০ জুলাই ২০২৬
দিনে কতটি ডিম খাওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
  • ৩০ জুলাই ২০২৬
রুটিতে পাওয়া সেই ব্লেড ছিল ‘ছাত্রীর ব্যাগে’, যাচাই না করে ছ…
  • ৩০ জুলাই ২০২৬
ফেসবুকে লাল প্রোফাইলের আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো
  • ৩০ জুলাই ২০২৬
চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান: রয়…
  • ৩০ জুলাই ২০২৬