২০২৪ সালে ৭১ দিন ছুটি পাবেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা

১২ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
২০২৪ সালে ৭১ দিন ছুটি পাবেন উচ্চ-মাধ্যমিকের শিক্ষার্থীরা

২০২৪ সালে ৭১ দিন ছুটি পাবেন উচ্চ-মাধ্যমিকের শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি উচ্চ-মাধ্যমিক কলেজসমূহে ২০২৪ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি ছাড়াও ৭১ দিন ছুটি রেখে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্র ও শনিবার ছাড়া সরকারি-বেসরকারি কলেজসমূহে মোট ৭১ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরসহ অন্য ছুটি থাকবে ১০ মার্চ থেকে ১৮ এপ্রিল, ঈদুল আযহার ছুটি ১৩ জুন থেকে ২৩ জুন ও দুর্গাপূজার ছুটি ০৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে পথ দেখাচ্ছে দেশের চার মিশনারি কলেজ

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফলাফল প্রকাশ করা হবে মার্চে। আর ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন এবং ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে।

এছাড়াও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন: ২১শ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আয়োজন করতে হবে বলেও বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে।

একই সাথে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। এছাড়াও প্রতিষ্ঠানের কোনো সংবর্ধনা অথবা পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সংবর্ধিত অথবা পরিদর্শনকারী ব্যক্তির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না—জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950