ঢাকা বোর্ডে কলেজ ও বোর্ড পরিবর্তনের আবেদন চলছে

১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত

সারাদেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ ও বোর্ড পরিবর্তনের আবেদন নেওয়া শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ৬ ডিসেম্বর শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ৭ জুনয়ারি পর্যন্ত।  

এসব তথ্য জানিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের টিসির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে নেওয়া হচ্ছে কলেজ পরিবর্তনের (ইটিসি) আবেদন। তবে বোর্ড পরিবর্তনের আবেদন গ্রহণ করা হচ্ছে ম্যানুয়ালি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে কলেজ পরিবর্তন ও ম্যনুয়ালি বোর্ড পরিবর্তনের আবেদন করতে পারবেন। ৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ইটিসি ও ম্যানুয়ালি বিটিসির (বোর্ড টিসি) আবেদন করা যাবে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো নজরে রাখতে হবে ভর্তিচ্ছুদের

কোনো শিক্ষার্থী আবেদন করতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রতিষ্ঠান পরিবর্তন বা ইটিসির আবেদন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং টিসির মাধ্যমে কাঙ্ক্ষিত উভয় কলেজে পঠিত বিষয়গুলো একই হতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ইটিসি (eTC) অপশনে গিয়ে আবেদন করা যাবে। টিসি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের ফিও ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয় পরিবর্তনে ২০০ টাকা, গ্রুপ পরিবর্তনের ৮০০ টাকা ও ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি দিতে হবে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে কোনো ফি লাগবে না।

বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬