ফের আইডিয়াল-ঢাকা কলেজের ছাত্রদের মারামারি, রক্তাক্ত এক শিক্ষার্থী

২৮ নভেম্বর ২০২৩, ০৪:১৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
আজ দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এই ঘটনা ঘটেছে

আজ দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এই ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

আবারও সংঘর্ষে জড়িয়ে রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল কলেজের এক ছাত্রকে মেরে রক্তাক্ত করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উভয় প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় ধানমন্ডি আইডিয়াল কলেজের শিশির আহম্মেদ নামে এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় আদনান এবং হাসান নামের আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন৷ 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার পর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এই ঘটনা ঘটেছে। পরে আহতরা রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় আজও এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরে সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকদিন আগেও ঢাকা কলেজের এক ছাত্রকে একা পেয়ে মারধর করেছিলো আইয়াল কলেজের শিক্ষার্থীরা।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এরকম ঘটনা ঘটছেই। এর আগে শুনলাম টিএসসিতে মারামারির ঘটনা ঘটেছে সেটা এই পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে আমরা দুই কলেজের অধ্যক্ষদের সাথে কথা বলেছি।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ শফিকুল গণি সাবু বলেন, এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমাদের টহল পুলিশ আছে। তবে এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত রোববার (২৬ নভেম্বর) দুপুরের পর এই দুই কলেজের কিছু শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা ঘটেছিল। এসময় পাল্টাপাল্টি হামলায় উভয় প্রতিষ্ঠানেরই দুইজন শিক্ষার্থীর আহত হওয়ারও খবর পাওয়া গিয়েছিল।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9