ডেঙ্গুতে মারা যাওয়া ইলা এইচএসসিতে পেলেন জিপিএ-৫

২৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
বাবা মায়ের সঙ্গে মাহাদিয়াত রহমান ইলা

বাবা মায়ের সঙ্গে মাহাদিয়াত রহমান ইলা © ফাইল ফটো

গত ১১ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহাদিয়াত রহমান ইলার। গতকাল রোববার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ইলা। মেয়ের ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও পরিবারের সদস্যরা।

জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় থেকে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন ইলা। ৭ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে তিনি ঢাকা থেকে ফেনীতে চলে আসেন। ৯ নভেম্বর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর এক চিকিৎসকের তত্ত্বাবধানে ফেনী সদরে নিজ বাড়িতে থেকে মাহাদিয়াতের চিকিৎসা চলছিল। ১০ তারিখ রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন সকাল ১০টার দিকে তাঁকে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর ঘণ্টাখানেক পরই তাঁর মৃত্যু হয়।

ইলার বাবা মিজানুর রহমান ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। তিনি জানান, প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাঁদের একমাত্র মেয়ে জিপিএ-৫ পেয়েছে। সে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল। ইলার স্বপ্ন ছিল চিকিৎসক হবে। কিন্তু ডেঙ্গু সব স্বপ্ন কেড়ে নিয়ে গেল।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9