পাসের হারে মেয়েদের থেকে পিছিয়ে ছেলেরা, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৩ দশমিক ৮১ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জিপিএ-৫-এও মেয়েরা এগিয়ে বলে জানান তিনি। তিনি বলেন, প্রতিবারই দেখি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। ছেলেরা মেয়েদের কেনো পিছিয়ে থাকলো সেটাই খুঁজে বের করতে হবে।

রবিবার (২৬ নভেম্বর) বেলা সকাল সাড়ে ১০টা ৫০ মিনিটে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই ফলাফল প্রকাশ করেন। গণভবনে ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘একটু না বললেই নয়, দেখা যাচ্ছে ছাত্রীদের পাসের হার বেশি।’

এ সময় হাসিমুখে প্রধানমন্ত্রী বলেন, ‘এরজন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয়, জেন্ডার ইকুয়ালিটি...। এখন তো দেখি উল্টো ছেলেরা কেন পিছিয়ে থাকল, সেটাই খুঁজে বের করতে হবে। প্রতিবার দেখছি, মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে।’

একসময় মেয়েদের পড়াশোনাই করতে দেওয়া হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশে এখনো মেয়েদের পড়াশোনা করতে দেয় না। আমাদের দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে, এজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, একটা কথা না বললেই নয়। ছাত্রীদের পাসের হার যেনো বেশি, এটার জন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয় জেন্ডার ইকুয়ালিটি। এখন দেখি উল্টো দিকে। ছেলেরা কেনো পিছিয়ে থাকলো সেটাই খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, একসময় তো মেয়েদের পড়াশুনাই করতে দিতো না। অনেক দেশে এখনো মেয়েদের পড়াশুনা করতে দেয় না। আমাদের দেশে মেয়েরা যে এগিয়ে যাচ্ছে সে জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর ছেলেদের বলছি তোমরা যেনো পিছিয়ে না থাকো এবং সমানতালে চলো।

এ সময় ছেলেদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেদের বলব—পিছিয়ে থেকো না। তোমরাও পড়াশোনা করো, সমানতালে চলো... সেটাই আমরা চাই।’ এ সময় সবাইকে অভিনন্দন জানিয়ে ফলাফল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9