সেইন্ট গ্রেগরিজ থেকে নটর ডেম, সুবর্ণজয়ন্তীতে দেশসেরা কলেজটি

নটর ডেম কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
০৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
নটর ডেম কলেজের প্রদান ফটক

নটর ডেম কলেজের প্রদান ফটক © ফাইল ছবি

দেশের অন্যতম ও সেরা নামকরা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৩রা নভেম্বর মাত্র ১৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত এ শিক্ষালয়টি। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে যাত্রা শুরু করা এ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল সেইন্ট গ্রেগরিজ হাইস্কুল। পরবর্তীকালে রাজধানীর মতিঝিলে বড় পরিসরে নতুন ক্যাম্পাসে ১৯৫৫ সালের দিকে যাত্রা শুরু করে মিশনারি এই উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি। 

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে মুসলিম অধ্যুষিত পাকিস্তান গঠিত হয়। পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) গঠিত হলে শিক্ষা বিস্তারে তৎকালীন সরকার ক্যাথলিক চার্চের প্রধানকে কয়েকটি কলেজ স্থাপনের অনুরোধের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের ক্যাথলিক চার্চের প্রদান আর্চবিশপ লরেন্স গ্রেনার ছেলেদের জন্য কলেজ স্থাপনের নির্দেশ দেন হলি ক্রস সন্ন্যাস সংঘের যাজক ও সিস্টারদেরকে। সে নির্দেশের প্রেক্ষিতে ১৯৪৯ সালে লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে সেন্ট গ্রেগরিজ হাইস্কুলে ক্লাস শুরু করে।

কলেজের প্রধান ফটক পার হলেও স্বাগত জানাবেন মাতা মেরী

১৯৪৯ সালে ঢাকার লক্ষ্মীবাজারে হলিক্রস ফাদারগণ কর্তৃক ‘সেন্ট গ্রেগরি কলেজ’ নামে প্রথমে ক্যাথলিক কলেজ হিসেবে প্রতিষ্ঠালাভ করে প্রতিষ্ঠানটি। ১৯৫০ সালে ৬১/১ সুভাষবোস এভিনিউর একটি ভবনে কলেজটি স্থানান্তরিত হয় এবং একটি পূর্ণাঙ্গ কলেজ হিসেবে কাজ শুরু করে। ১৯৫৪ সালে এটি মতিঝিলের বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং মাতা মেরির নামানুসারে এর নামকরণ করা হয় নটর ডেম কলেজ। পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ফাদারদের নীতি ও আদর্শ দ্বারা কলেজটি পরিচালিত হচ্ছে শুরু থেকে।

শুরুতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থাকলেও ১৯৫৪ সালে বিজ্ঞান বিভাগও চালু হয়েছিল। শুরু থেকেই বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় সাফল্য পায় এখানকার শিক্ষার্থীরা। সাফল্যের অগ্রযাত্রায় পেছনে ফিরে তাকাতে হয়নি ক্যাথলিক খ্রিষ্টানদের হলিক্রস সন্ন্যাস সংঘের যাজকদের তত্ত্বাবধানে পরিচালিত এই উচ্চ-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে।

১৯৪৯ সালের ৩রা নভেম্বর মাত্র ১৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত এ শিক্ষালয়টি। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে যাত্রা শুরু করা এ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল সেইন্ট গ্রেগরিজ হাইস্কুল।

মূলত নটর ডেম কলেজ ব্যবহারিক নির্ভর মানসম্মত ও গুণগত শিক্ষায় যুগের চাহিদা ও সময়োপযোগী মানুষ তৈরির ব্রত পালন করছে নিষ্ঠার সাথেই। আদিবাসী, সংখ্যালঘু, খ্রিষ্টান ও মুসলিম শিক্ষার্থীদের নিয়ে বর্তমানে কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬ হাজার ৫০০। মিশনারি কলেজ হলেও এখানকার অধিকাংশ শিক্ষার্থীই মুসলিম, শতাংশের হিসেবে যা ৮৫ শতাংশ।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৩টি বিভাগের অধীনে রয়েছেন মোট ৯১জন শিক্ষক। কলেজটির বর্তমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। সুনির্দিষ্ট বাঁচাই ও ভর্তি পরীক্ষা, নিয়মিত কুইজ ও পরীক্ষা, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক ও শৃঙ্খলিত নিয়মের প্রতিপালনের ফলে প্রতিষ্ঠানটি অন্যদের থেকে আলাদা হতে পেরেছে বলে মনে করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

ফাদার হ্যারিংটন ভবন: মতিঝিলে নটর ডেম কলেজের প্রথম ভবন

বিজ্ঞান বিভাগের ১৪টি বাংলা ও ২টি ইংরেজি, মানবিক শাখায় ৩টি ও ব্যবসায় শিক্ষা শাখায় ৬টি সহ মোট ২৫টি গ্রুপে শিক্ষাদান করা হয় কলেজটিতে। শিক্ষার্থীদের দায়িত্বশীল ও নেতৃত্বের গুণাবলি সম্পন্ন করতে নটর ডেম কলেজে রয়েছে হচ্ছে ২৫টি ক্লাব।

বাংলাদেশের প্রথম ডিবেটিং (বিতর্ক) ক্লাব নটরডেম ডিবেটিং ক্লাবও নটর ডেম কলেজেরই। যাকে বলা হয় ‘ফাদার অব ডিবেটিং’ ক্লাব (Father of debating). এছাড়াও রয়েছে বিজ্ঞান ক্লাব, গণিত ক্লাব, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশন ক্লাব, ইংলিশ ক্লাব, চেজ ক্লাব, আইটি ক্লাব ইত্যাদি।

আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই নটর ডেম কলেজের এতো সাফল্য। আজকের এই অবস্থান। আমরা আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে আরও যুগোপযোগী শিক্ষাদান করতে চাই—ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।

কলেজের বার্ষিক প্রকাশনা ‘ব্লু অ্যান্ড গোল্ড’, দ্বিমাসিক প্রকাশনা ‘ঢাক-ঢোল’, যা শিক্ষার্থীদের কলেজ জীবন ও তৎসংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ তুলে ধরে। নটর ডেম কলেজের রয়েছে সামাজিক শিক্ষা কার্যক্রম, যেখানে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বিনা খরচে পড়তে পারে ‘নটরডেম লিটারেসি স্কুল’ এ। আর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘কাজের বিনিময়ে পড়াশোনা’ করার মতো সামাজিক শিক্ষা কার্যক্রমও।

বাংলাদেশের সাবেক মন্ত্রী, সংবিধান প্রণেতা ও রাজনীতিবিদ ড. কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, স্থপতি ইয়াফেস ওসমান, সালমান এফ রহমান, মাহফুজ আনাম, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক, সমশের মুবিন চৌধুরী, ড. মুরাদ হাসান, তাহসান রহমান খান, ওয়াহিদ ইবনে রেজাসহ আরও অনেকেই রয়েছেন  কলেজটির কৃতী শিক্ষার্থীদের তালিকায়।

ফাদার টিম ভবন

নটর ডেম কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি জানিয়েছেন, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই নটর ডেম কলেজের এতো সাফল্য। আজকের এই অবস্থান।

নটর ডেম কলেজের সকল শিক্ষার্থীরা আর্ত-মানবতার সেবায় কাজ করবে এমন আশাবাদ জানিয়ে অধ্যক্ষ বলেন, আগামীতে আরও বেশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি একটি অডিটোরিয়াম ও হেরিটেজ ভবন করার পরিকল্পনাও রয়েছে তাদের। 

একইসঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তোলার কথাও বলেন তিনি। তবে শিক্ষার্থীদের জন্য আবাসনের কোন সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের আগামীতে আরও বেশি দায়িত্বশীল হওয়ার হতে হবে। আর ৭৫ বছরের গোল্ডেন জুবিলীতে নানা আয়োজনের কথাও জানান অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত।

শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950