উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে তথ্য সংগ্রহের নির্দেশ

২৬ অক্টোবর ২০২৩, ০১:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের বিভিন্ন কলেজে একদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের তথ্য অগ্রিম সংগ্রহ করে রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।  ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।  শিক্ষার্থীদের তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অ্যান্ট্রি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে উপবৃত্তির নির্ধারিত ফরম অনুযায়ী তথ্য অগ্রিম সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা ও উপবৃত্তির আবেদন ফরম প্রকাশ করা হয়। উপবৃত্তি কর্মসূচি থেকে এ নির্দেশনা দিয়ে সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন, নির্ভুলভাবে তথ্য অ্যান্ট্রি ও প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম সংগ্রহ করা বিশেষ প্রয়োজন।

উপবৃত্তির জন্য আবেদনের যোগ্য সব শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অ্যান্ট্রি করার প্রক্রিয়া স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য উপবৃত্তি নির্ধারিত আবেদন ফরম অনুযায়ী তথ্য অগ্রিম সংগহ করার জন্য বলা হলো।

উপবৃত্তি দিতে একাদশের নতুন শিক্ষার্থীদের কাছ থেকে যেসব তথ্য অগ্রিম সংগহ করতে বলা হয়েছে, তা হলো- শিক্ষার্থী কর্তৃক সঠিকভাবে পূরণ করা উপবৃত্তির আবেদন ফরম, শিক্ষার্থীদের ১৭ সংখ্যা বিশিষ্ট জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ১০ বা ১৭ সংখ্যা বিশিষ্ট বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বাবা-মায়ের অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফলের ফটোকপি, শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচল ও বৈধ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (বাবা অভিভাবক হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে, মা অভিভাবক হলে মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে)।

শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950