একাদশের নবীন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৯ অক্টোবর

২২ অক্টোবর ২০২৩, ০২:৩২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
একাদশের নবীন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে

একাদশের নবীন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে © ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

রবিবার (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: মাধ্যমিক স্কুলে ২৪ অক্টোবর ভর্তি আবেদন শুরু, শেষ ১৪ নভেম্বর

শিক্ষা বোর্ডসমূহের অওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগইন প্যানেলে ঢুকতে হবে। এরপর ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে যেসব তথ্য চাওয়া হবে, তা পূরণ করে সাবমিট করলেই রেজিস্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। যদিও গত ২৮ জুলাই প্রকাশিত ফলাফলে এসএসসি ও সমমানের পরীক্ষার পাস করে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ শিক্ষার্থী।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9