একাদশের ক্লাস শুরু আজ

০৭ অক্টোবর ২০২৩, ১০:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের জন্য প্রস্তুত কলেজে কলেজে

ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের জন্য প্রস্তুত কলেজে কলেজে © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ রবিবার। এদিন কলেজে কলেজে ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে শ্রেণি কার্যক্রমের অনুষ্ঠানিকতা শুরু করা হবে। এর আগে গত বৃহস্পতিবার কলেজে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয়েছিল গত ২৬ সেপ্টেম্বর। 

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। 

তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

ছিনতাইকালে ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, অতঃপর...
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবি অধ্যাপক সাদেকা হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ, ছয় অ…
  • ৩০ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে বৃষ্টির আভাস
  • ৩০ জুলাই ২০২৬
দেয়াল ধসে প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার
  • ৩০ জুলাই ২০২৬
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্…
  • ৩০ জুলাই ২০২৬
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মেডিকেল অফিসারকে শোকজ
  • ৩০ জুলাই ২০২৬