একাদশে ভর্তি

তিন ধাপে আবেদন শেষেও কলেজ পাননি ১২ হাজার শিক্ষার্থী

রবিবার থেকে শেষ ধাপের আবেদন
০৭ অক্টোবর ২০২৩, ০৯:০১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদন করে কলেজ পেয়েছেন ১ লাখ ১৮ শিক্ষার্থী। এ ধাপে কলেজ পাননি ১২ হাজার ৫৯৩ জন। তাদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৬৬২ জন। তিন ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীদের ফের আবেদনের সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আবেদনের সর্বশেষ ধাপ। এ ধাপে আগামী ৮ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় একটি সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ অক্টোবর যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ১২-১৩ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর নির্বাচিতদের ভর্তি হতে হবে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকসহ সবাইকে ঘোষিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ করা হলো।

আরও পড়ুন: একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু কাল থেকে

এতে আরও বলা হয়, আবেদন পদ্ধতি নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে। শিক্ষার্থীদের বিদ্যমান শূন্য আসন দেখে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়। অন্যদিকে, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছে।

এদিকে, একাদশ শ্রেণিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রথম ধাপে ভর্তি শেষ হয়। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কলেজ পায়নি তারা আবেদন করতে পারবে। অন্যদিকে, চূড়ান্ত মনোনয়ন পেলেও বিশেষ কারণে ৫ অক্টোবরের মধ্যে কলেজে বর্তি হতে বা নিশ্চায়ন করতে পারেনি তারাও আবেদন করতে পারবে। এছাড়া, ভর্তি নীতিমালা ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9