এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়লো

০১ অক্টোবর ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ পরীক্ষা হবে। ৯ অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নেবেন।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬