একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, ঢাকার বাইরে আলাদা ফি

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু ঢাকা মহানগরের ইংরেজি মাধ্যম শাখায় সর্বোচ্চ ফি নেয়া যাবে।

ভর্তি শেষে আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হবে বলে জানা গেছে। শেষ ধাপে ২০ থেকে ২১ সেপ্টেম্বর আবেদন নেয়া হয়। ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়েছে। আবেদন করেও কলেজ পাননি ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ৬৬২ জন।

সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী কলেজ পায়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, আবেদনের সময়সীমা বাড়ানো হবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলে ভর্তির ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। যদিও সে সম্ভাবনা কম।

আরো পড়ুন: সহকারী লাইব্রেরীয়ান নেন উচ্চমাধ্যমিকের আইসিটি ক্লাস

জানা গেছে, ঢাকা মহানগরের এমপিওভুক্ত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের কলেজে ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নন-এমপিও কিংবা আংশিক এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ৭ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ফি ৮ হাজার ৫০০ টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ভার্সনে ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ফি ২ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে এ  ফি ১ হাজার ৫০০ টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে বাংলা ভার্সনে ফি ৫ হাজার টাকা। ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা। জেলা পর্যায়ে বাংলায় ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

দেশের শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে …
  • ২৭ মার্চ ২০২৬
কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
  • ২৭ মার্চ ২০২৬
শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্ব…
  • ২৭ মার্চ ২০২৬
স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, এটি ছিল ‘জনযুদ্…
  • ২৭ মার্চ ২০২৬
কাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন তারেক রহমান
  • ২৭ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নি…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence