একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM

© সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে যারা মাইগ্রেশনের আবেদন করেছিল তাদের ফলও প্রকাশ করা হয়েছে।

এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

এরপর দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন করা যাবে। 

শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা  ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবার কথা রয়েছে ৮ অক্টোবর।

একাদশ শ্রেণিতে  এবার মোট আসন সংখ্যা ২৬ লাখ চার হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী ভর্তির নির্বাচিত হন। তাদের মধ্যে ভর্তি নিশ্চিত করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। 

অন্যদিকে পছন্দক্রম জটিলতার কারনে আবেদন করেও প্রথম ধাপে নির্বাচিত হননি  ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে  জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন সাড়ে আট হাজারের বেশি।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9