কলেজে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শেষ হয়েছে। 

কলেজে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামীকাল শনিবার রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রথম পর্যায়ের আবেদনের মাইগ্রেশন প্রকাশ করা হবে।

জানা গেছে, ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। এ সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফিয়ের ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় ধাপে কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।

আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। 

প্রসঙ্গত, একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার মোট আসন ২৬ লাখ ৪ হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী নির্বাচনের পর বিভিন্ন কলেজ মাদারাসায় একাদশ শ্রেণিতে এখনও ১৩ লাখ ৪৩ হাজার ৫৯টি আসন ফাঁকা আছে। আবেদন করেও প্রথম ধাপে নির্বাচিত হননি এসএসসি উত্তীর্ণ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। 

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসার সদস্য
  • ৩০ জুলাই ২০২৬
নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের
  • ৩০ জুলাই ২০২৬
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: ববি হা…
  • ৩০ জুলাই ২০২৬
বিপিএল নিয়ে সবশেষ যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
  • ৩০ জুলাই ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ও বাম্বলবি ডে-কেয়ার ও প…
  • ৩০ জুলাই ২০২৬
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬