কলেজে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ

১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

উচ্ছ্বসিত শিক্ষার্থীরা © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আদেন আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু। এ দিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

এ বছর সর্বোচ্চ ভর্তি ফি আট হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি পড়ে থাকার কথা।

ট্যাগ: কলেজ
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence