একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন শুরু ১২ সেপ্টেম্বর © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন। ভর্তির আবেদন করেছিলেন ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। তবে আবেদন করেও প্রথম ধাপে কোনো কলেজে পড়ার সুযোগ পাননি ৪৫ হাজার ১৮৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন ১২ সেপ্টেম্বর শুরু হবে। 

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ৭ থেকে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ ছাড়া রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিতে হবে। এরপরই ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
 
এদিকে যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেনি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্য করতে পারবে শিক্ষার্থীরা। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

আরও পড়ুন: প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেলেন সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর তৃতীয় পর্যায়ের আবেদন ২০ ও ২১ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।

তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর। আর তৃতীয় ধাপের আবেদন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে। একাদশে ক্লাস শুরু হওয়ার কথা আগামী ৮ অক্টোবর থেকে।

প্রথম ধাপের আবেদনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ ছিল। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও এই সুযোগ থাকছে।

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence