জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাননি সাড়ে ৮ হাজার শিক্ষার্থী

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে আবেদনকারী জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাননি ৮ হাজার ৫৫৮ জন। কলেজ না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। 

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় , জিপিএ ফাইভ প্রাপ্ত  যারা কলেজ পায়নি , তারা মেরিট অনুযায়ী কলেজ চয়েজ না করায় এমন হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পাচ্ছেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ভেরিফিকেশন কোডও অ্যান্ট্রি দিতে হবে, যা নির্ধারিত ওয়েবপেইজে প্রদর্শিত হচ্ছে

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করেছিল ১৩ লাখ ৬ হাজার ৯৮০ জন। আবেদনকারীদের মধ্যে কলেজ পেয়েছে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন। কলেজ পায়নি ৪৫ হাজার ১৮৩ জন। জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাননি ৮ হাজার ৫৫৮ জন। 

নিয়ম অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফিয়ের ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬ থেকে ৫ অক্টোবর পর্যন্ত।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। আর যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেননি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে  ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence