প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেলেন সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছর একাদশ শ্রেণিতে (কলেজে) ভর্তির আবেদন করেছিলেন ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন।তবে আবেদন করেও প্রথম ধাপে কোনো কলেজে পড়ার সুযোগ পাননি ৪৫ হাজার ১৮৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে তারা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করার পর এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষাবোর্ডের তত্যানুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। যারা প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেননি বা আবেদন করেও কলেজ পাননি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন।

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর।

১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর তৃতীয় পর্যায়ের আবেদন ২০ ও ২১ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।

তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ভর্তি চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

ভর্তির ফল জানা যাবে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) সাইডে প্রবেশ করে।

শিক্ষার্থীরা রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভেরিফিকেশন কোডও এন্ট্রি দিতে হবে। যা নির্ধারিত ওয়েবপেজে পাওয়া যাবে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9