কলেজে ভর্তির প্রথম ধাপের ফল রাত ৮টার পর

০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফল আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। রাত ৮টার পর ফল প্রকাশ করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভর্তির জন্য ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছিলেন। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন। 

দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে  ১২ সেপ্টেম্বর থেকে। যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

১৮ ঘণ্টায় পদ্মা সেতুতে যত টাকা টোল আদায় হলো
  • ২৮ মে ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে গাকৃবি ভিসির শুভেচ্ছা বার্তা
  • ২৮ মে ২০২৬
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে মামলা
  • ২৮ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা আজ
  • ২৮ মে ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে প…
  • ২৮ মে ২০২৬