পরীক্ষায় নকল করায় ৪৩ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

৩১ আগস্ট ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে কারিগরি শিক্ষা বোর্ডের ৪৩ ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার অপরাধে তাদের বহিষ্কার করা হয়। সেইসঙ্গে দায়িত্বে থাকা ১০ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার কারিগরি শিক্ষা বোর্ড (এইচএসসি) পরীক্ষা শিবগঞ্জ সরকরি মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি পরীক্ষার মত আজও সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে এই পরীক্ষা কেন্দ্রে প্রতিনিয়ত নকল করে পরীক্ষার্থীরা। এমন অভিযোগের ভিত্তিতে আজ হঠাৎ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত। এসময় তিনি কেন্দ্রের বিভিন্ন রুমে পরীক্ষার্থীদের নকল হাতে নাতে ধরেন। এসময় তারা বই এবং মোবইল দেখে দেখে লিখছিল।

নকল করার অপরাধে তাৎক্ষণিক ৪৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন ইউএনও। এসময় দায়িত্ব অবহেলার কারণে দশজন শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে। এ সময় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিল তারা। এর প্রেক্ষিতে ৪৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান,  দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9