নটর ডেম কলেজে পুনঃভর্তি পরীক্ষা আগামীকাল

২৯ আগস্ট ২০২৩, ০৯:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে পুনরায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর নটর ডেম কলেজ। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়েছে এমন শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের আহ্বান জানিয়েছে উচ্চ মাধ্যমিকের দেশসেরা প্রতিষ্ঠানটি।

আগামীকাল বুধবার (৩০ আগস্ট) ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ আগস্ট) কলেজ অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী যে সকল আবেদনকারী ইতোমধ্যে কলেজে এসে সরাসরি অফিসে যোগাযোগ করেছে, তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামীকাল ৩০ আগস্ট দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৩ আগস্ট লিখিত পরীক্ষা ও ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। এ বছর উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন রাখা হয়েছে ১ হাজার ৮০০টি, ইংরেজি মাধ্যমে ৩০০টি। 

এছাড়াও কলেজের মানবিক শিক্ষা শাখায় আসন রাখা হয়েছে ৪১০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ৭৬০টি আসন। এবারও মোট আসনের দেড়গুন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

নটর ডেম কলেজ দেশের সেরা কলেজগুলোর একটি। ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত কলেজটির স্নাতক শাখাও রয়েছে। দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রিক মিশনারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচন করে থাকে।

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
  • ৩০ জুলাই ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ৩০ জুলাই ২০২৬
এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬
চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, তারেক রহমান ছাড়া কারও পরিবর্তন…
  • ৩০ জুলাই ২০২৬
বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না আলিফের
  • ৩০ জুলাই ২০২৬
টাকা দিয়ে হলেও সংঘাত থামাতে চায় সৌদি আরব
  • ৩০ জুলাই ২০২৬