ভিকারুননিসায় হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে রুল হাইকোর্টের

২৭ আগস্ট ২০২৩, ১০:৪৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
হাসিনা বেগম

হাসিনা বেগম © ফাইল ছবি

বিধি মোতাবেক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার (২৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

পরে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, রিটকারী হাসিনা বেগম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের এবং ২০১২ সালের পরিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানের অধ্যক্ষের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতম শিক্ষকই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার পালন করবেন।

ফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষের অনুপস্থিতিতে হাসিনা বেগম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার পালন করার কথা থাকলেও প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব কামরুন নাহার সকল আইনকানুন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে কেকা রায় চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের ‍দু’টি পরিপত্র অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক  হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে আদালত বিধি অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে রিটকারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে বিবাদীদের দুই সপ্তাহের রুল জারি করেছেন। 

একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র দুটি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার বিষয়টি নিষ্পত্তি করে আদালতকে জানাতে বলা হয়েছে।

জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মুছা খাঁন গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ
  • ২৮ মার্চ ২০২৬
‘মধ্যযুগীয় কায়দায়’ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতন, অভিযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence