বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মেয়ে

২২ আগস্ট ২০২৩, ০৫:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন

এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন © ফাইল ছবি

বাবার হাত ধরেই প্রথম স্কুলযাত্রা শান্তা ইসলামের। প্রতিটি পরীক্ষার আগের রাতে তার থেকে বাবার দুশ্চিন্তাই বেশি ছিল। অথচ আজ এইচএসসির চৌকাঠ পেরোতে বাবাকে ছাড়াই যেতে হয়েছে পরীক্ষার হলে। কেননা বাবা আজ নিষ্প্রাণ, নিথর। 

আজ মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থী শান্তা ইসলাম বাড়িতে বাবার মরদেহ রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তৃতীয় দিনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ছিল তার। 

বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও পরিবারের সদস্য, সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে শান্তা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এক হাতে চোখ মুছে, অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। 

শান্তা ইসলাম আলফাডাঙ্গা আদর্শ কলেজ কামারগ্রামের মানবিক শাখার ছাত্রী। আজ সকাল ৮টা ৪০ মিনিটে শান্তার বাবা মো. মাহামুদ হোসেন নিজ বাড়িতে মারা যান। তিনি উপজেলার পানাইল গ্রামের বাসিন্দা ছিলেন। 

শান্তা ইসলামের স্বজনরা জানান, মাহামুদ হোসেন সকালে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর পর বাবাহারা শান্তা এইচএসসি পরীক্ষা দিয়েছে। 

আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব শাহ্ মো. জাহাঙ্গীর আলম জানান, শান্তার বাবার মৃত্যুর বিষয়টি আমরা জানি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। আমরা মনে করেছি, বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দিলে তার মন ভালো হবে। আমরা তাকে উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে। তার দিকে সার্বক্ষণিক নজর রাখা হয়েছে। 

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950