কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর

২১ আগস্ট ২০২৩, ০১:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপে আবেদন শেষ হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। 

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভর্তির আবেদন করেছেন ১২ লাখ ৮৬ হাজার ১৫৫ জন শিক্ষার্থী। এর ভর্তি ফি পরিশোধ করেছেন ১২ লাখ ৯৭ হাজার ৪৭১ জন। 

প্রথম ধাপের ফলাফল আগামী ৫ সেপ্টেম্বর রাত ৮টার পর প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।  এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে এবং তার ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
close