এইচএসসির আইসিটি পরীক্ষার নম্বর কমলো

০৮ আগস্ট ২০২৩, ০৪:৫৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসির আইসিটি পরীক্ষার নম্বর কমানো হয়েছে। আইসিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হবে ৭৫ নম্বরে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আইসিটি বিষয়ে মোট ৭৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর। আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে।

মন্ত্রী আরো বলেন, এমসিকিউ অংশে ২৫টি প্রশ্ন থাকবে ২০ টির উত্তর দিতে হবে। আর রচনামূলক অংশে ৮টি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে।

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২
  • ৩০ জুলাই ২০২৬
৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছেন বিএড বিহীন ১২১ সহকারী প্রধান
  • ৩০ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে যে ঘাটতি দেখছেন শান্ত
  • ৩০ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: ঢ…
  • ৩০ জুলাই ২০২৬
হামলার পর গোলাপগঞ্জ ছাড়ল সারজিসদের গাড়িবহর
  • ৩০ জুলাই ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ই…
  • ৩০ জুলাই ২০২৬