পরীক্ষা পেছানোর দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

০৭ আগস্ট ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
সড়ক থেকে সরে যেতে শিক্ষার্থীদের বুঝাচ্ছে পুলিশ

সড়ক থেকে সরে যেতে শিক্ষার্থীদের বুঝাচ্ছে পুলিশ © টিডিসি ফটো

আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। এ তারিখ পেছনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অবস্থানের ফলে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা তাদের চারটি দাবি তুলে ধরে। দবিগুলো হলো-
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।

২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়। 

৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।
 
এ মুহূর্তে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।

 

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
  • ২০ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার অভিযোগে শতা…
  • ২০ নভেম্বর ২০২৬
গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি?
  • ২০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ ব…
  • ২০ নভেম্বর ২০২৬
জাল স্বাক্ষর চিনবেন যেভাবে
  • ২০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আইজিপি ও এসআরবি মহাপরিচালক
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage