বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম আকিজ কলেজিয়েটের ফাহমিদা মুন্নী

২০ জুন ২০২৩, ০২:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ফাহমিদা মুন্নি

ফাহমিদা মুন্নি

৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছেন যশোরের ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ফাহমিদা মুন্নী। সোমবার (১৯ জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

শার্শা উপজেলার জামতলা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ফাহমিদা মুন্নী। তিনি আকিজ কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

ফাহমিদা মুন্নি বলেন, বিজ্ঞান অলিম্পিয়াডে সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে প্রথম হতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে কলেজ ও বাবা-মায়ের মুখ যেন উজ্জ্বল করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামুল কাদির শামীম জানান, সারাদেশ শত শত কলেজের মধ্যে ফাহমিদা মুন্নীর এমন সাফল্য আমাদেরকে গৌরবান্বিত করেছে। বিজ্ঞানকে জানার প্রবল আগ্রহ তাকে এমন সাফল্য এনে দিয়েছে। আশা করি তার এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।

 

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence