১০ দফা দাবিতে আন্দোলনে কবি নজরুলের শিক্ষার্থীরা

১৬ মে ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM

© সংগৃহীত

কবি নজরুল সরকারি কলেজে ১০ দফা দাবিতে  আন্দোলন শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ মে) সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত ক্যাম্পাসে মুল ফটকে অবস্থান নিয়ে তারা দাবি আদায়ের এ আন্দোলন করছেন।    

শিক্ষার্থীদের দাবিসমূহ হল- কলেজ বাস চালু করা, ঝুঁকিপূর্ণ ভবন থেকে মুক্তি, থাকার জন্য হলের দাবি, ওয়াশ রুমের সমস্যার সমাধান, কলেজ বাস ৫ টা চালু রাখা, শ্রেণীকক্ষ সংকট নিরসন করতে হবে, ক্লাস রুম আধুনিক সাউন্ড সিস্টেম করা, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও প্রশাসনদের সদাচারণ করা, কলেজের মাঠ ব্যবহারের উপযোগী করা,  চিকিৎসা কেন্দ্রে পর্যপ্ত মেডিসিন ও চিকিৎসার ব্যবস্থা করা। 

এসময় শামিম হাসান নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই, মেডিকেল সেন্টারের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, বাস নেই, পড়াশোনার পরিবেশ নেই। এই কলেজে ভর্তি হওয়ার পর থেকেই এ সব সমস্যা দেখে আসছি। 

কলেজ প্রশাসনের ওপর অভিযোগ করে তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো টানা দুই ঘণ্টা আন্দোলন করার পরেও আমাদের কথা শুনতে কলেজ প্রশাসনের কেউ আসেনি।

শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম রানা জানান, তাদের দাবি পূরণ ও বাস্তবায়নের জন্য আমরা কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করব। 

এ বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ থামানোর জন্য কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা সড়কে ঝামেলা না করে কলেজের ভেতরে আসো। তোমাদের দাবিগুলো আমরা শুনব এবং কীভাবে সমাধান করা যায় তা নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করব।

শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬