বদলে যাচ্ছে ৬৫ বছরের পুরনো বিদ্যালয়ের নাম

২৪ মার্চ ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
মগবাজার গার্লস হাই স্কুল

মগবাজার গার্লস হাই স্কুল © ফাইল ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত ৬৫ বছরের পুরনো ‘মগবাজার গার্লস হাই স্কুলে’র নাম বদলে ফেলা হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির প্রস্তাবে সম্প্রতি নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত ৬৫ বছরের পুরনো মগবাজার গার্লস হাইস্কুলের নাম বদলে রাখা হয়েছে ‘গাজী সামসুন নেসা গার্লস হাইস্কুল’। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত স্কুলটি রমনা থানার ৫২ সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত। স্কুলটি বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে পাশে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে কোনও ব্যক্তির নামে নামকরণের ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে স্কুলের তহবিলে ৩০ লাখ টাকা জমা দিতে হয়। প্রক্রিয়া অনুসরণ করে নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল।

স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলটির অবস্থান মগবাজারে নয়। তাই মগবাজার গার্লস হাইস্কুল বললে অনেকে মগবাজারে চলে যান। তা ছাড়া স্কুলটির আগের মতো সুনাম নেই। এসব কারণে নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত কয়েক বছর ধরেই ভাষা ও সংস্কৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, অশোভন ও শ্রুতিমধুর নয় এমন সব নাম পরিবর্তন করা হচ্ছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ব্যক্তির বিশেষ অবদান বা অনুদানের কারণে কারও নামে নামকরণের সম্পত্তিও নিচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো তালিকা অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে।

ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬