বাবা-মায়ের একমাত্র সন্তানকে কেড়ে নিলো সড়ক দুর্ঘটনা

২০ মার্চ ২০২৩, ০৬:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম হাওলাদার

নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম হাওলাদার © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মোঃ রাশেদুল ইসলাম হাওলাদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাশেদুল কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের মোঃ আবুল বশার হাওলাদারের ছেলে এবং পটুয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। 

রাশেদের স্বজনরা জানান, রোববার(১৯ মার্চ) সকালে কলেজের উদ্দেশ্যে বন্ধু মো. মাজহারুল তালুকদারকে (২২) নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে রওয়ানা হন রাশেদুল। বগা ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ এলাকায় গিয়ে মোটরসাইকেল পরিবর্তন করে ফের আরেকটি মোটরসাইকেল নিয়েছিলেন তারা। বগা-আদাবাড়িয়া-লোহালিয়া সড়কের মিলঘর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনজনই সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল রাশেদুলের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। 

আরও পড়ুন: বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থী

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার(২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রাশেদুলের মৃত্যু হয়। 
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার বলেন, সবার মৃত্যু হবে,এটাই নিয়ম। কিন্তু এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। ওর বাবা-মাকে বোঝাবার মত ভাষা আমাদের নেই।

হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর নয়াবাড়িতেই হবে: ময়মনসিংহ বি…
  • ৩০ জুলাই ২০২৬
আগের দিন ছোট ভাইয়ের মৃত্যু, পরের দিন বড় বোন, হাসপাতালে আরেক…
  • ৩০ জুলাই ২০২৬