আরামবাগে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু 

০৪ মার্চ ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
মো. আরাফাত ইসলাম তানভির (২৩)

মো. আরাফাত ইসলাম তানভির (২৩) © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম তানভির (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া তথ্যটি নিশ্চিত করে জানান, আজ শনিবার (৪ মার্চ) সকাল ৯টায় ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আরামবাগের রয়েল ডিলাক্স কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত আবুজর গিফারি কলেজে এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার রাতে দুই বন্ধু সাব্বির ও অমিতকে নিয়ে আরামবাগ এলাকাতেই একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান আরাফাত। পরে তিন বন্ধু রাস্তায় ঘুরতে বের হন। আরাফাত মোটরসাইকেল চালাচ্ছিলেন। আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে এলে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। বাকি দুজন সামান্য আহত হন। পরে আরাফাতকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।’

তিনি আরো জানান, ‘নিহত আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950