উদয়নে পাশের হার ৯৯.৫৫, ২৪৬ জন পেল জিপিএ-৫

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় © ফাইল ফটোরি

রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৯৯.৫৫ শতাংশ। সদ্য ঘোষিত ফলাফলে দেখা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৪৪৪ শিক্ষার্থী এবং তাদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৪৬ জন শিক্ষার্থী।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ফলাফলের এ বিষয়টি নিশ্চিত করেছেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম।

কলেজ সূত্রে জানানো হয়েছে, এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৪৪৪ শিক্ষার্থী । এদের মধ্যে পরীক্ষায় কৃতকার্য  হয়েছেন ৪৪২ জন শিক্ষার্থী। সে অনুযায়ী পাশের হার ৯৯. ৫৫ শতাংশ। আর এ বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়েছিলেন ২৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ২৮০ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা দিয়েছিলেন ১৬৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ১৬২ জন। মাত্র একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। 

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কম। এবার মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা গতবারের চেয়ে ১ লাখ ৯৪ হাজার ২৯৪ জন কম। গত বছর পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ থাকলেও এ বছর তা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এর সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ২০২১ সালের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ১২ হাজার ৮৮৭ জন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ ও যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৫৫ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, সিলেটে ৪ হাজার ৮৭১ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন ও ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন। আর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন ও কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৭ হাজার ১০৪ জন।

প্রসঙ্গত, গত বছরের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence