নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা শুরু কাল, ভর্তিচ্ছুদের ৫ নির্দেশনা

১৬ ডিসেম্বর ২০২২, ০৭:৫৪ PM
নটরডেম কলেজ

নটরডেম কলেজ © সংগৃহীত

আগামীকাল শনিবার থেকে নটর ডেম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। একাধিক শিফটের দুইদিন ব্যাপী এই ভর্তি পরীক্ষা চলবে আগামী রবিবারও। 

আগামীকাল সকালের শিফটে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে প্রয়োজনীয় জিনিসপত্রসহ কলেজে উপস্থিত থাকতে বলেছে কলেজ প্রশাসন। এছাড়াও ভর্তিচ্ছু প্রার্থী ছাত্রদের জন্য পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে—

১) একজন প্রার্থী একই বিভাগে একটির বেশি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোনো প্রার্থী একাধিকবার আবেদন করে আলাদা আলাদা প্রবেশপত্র (আলাদা রোল নম্বর) পেয়ে থাকলে যেকোনো একটি প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একজন প্রার্থী একই বিভাগে একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

২) পরীক্ষার সময় শুধু ভর্তিপ্রার্থীরা ভর্তির প্রবেশপত্র হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করবে। কোনো অভিভাবক কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

৩) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, কালো বলপেন ও এসএসসি পরীক্ষায় অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর সঙ্গে আনতে হবে। পরীক্ষার সময় অন্য ছাত্রদের কোনো জিনিস ব্যবহার করা যাবে না।

৪) সবাইকে ১নং গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শেষে মাঠের দক্ষিণ দিকের ২নং গেট দিয়ে বের হতে হবে।

৫) ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ভর্তির আবেদনের প্রবেশপত্র নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

প্রসঙ্গত, নটর ডেম কলেজ দেশের সেরা কলেজগুলোর একটি। ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত কলেজটির স্নাতক শাখাও রয়েছে। দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রীক মিশনারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচন করে থাকে।

মেসির অবসরের পরও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে আর্জেন্টিনা?
  • ৩০ জুলাই ২০২৬
হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর নয়াবাড়িতেই হবে: ময়মনসিংহ বি…
  • ৩০ জুলাই ২০২৬