একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা কলেজ

০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © টিডিসি ফাইল

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির জন্য আবেদনের যোগ্যতা সহ বিস্তারিত প্রক্রিয়া জানানো হয়। 

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২২-২০২৩ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র করা হবে। এক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত বিভাগ অনুসারে কর্তৃপক্ষের নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। বিভাগ ভিত্তিক আবেদনের নির্ধারিত জিপিএ হলো-

◑ বিজ্ঞান বিভাগ- ৫.০০
◑ ব্যবসায় শিক্ষা বিভাগ- ৪.৭৫ 
◑ মানবিক বিভাগ- ৪.৫০

এবার বিজ্ঞান বিভাগে  ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৮ ডিসেম্বর ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েব এর ঠিকানা হলো: www.xiclassadmission.gov.bd

এসএসসি এবং সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রমঃ নির্ধারিত হবে।

ভর্তির ফলাফল ৩টি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে।  একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অন-লাইনে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩২৮ (তিনশত আটাশ) টাকা  জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে।

মেসির অবসরের পরও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে আর্জেন্টিনা?
  • ৩০ জুলাই ২০২৬
হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর নয়াবাড়িতেই হবে: ময়মনসিংহ বি…
  • ৩০ জুলাই ২০২৬