সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

০৭ ডিসেম্বর ২০২২, ০৯:০৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
লোগো

লোগো © টিডিসি ফটো

২০২২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। দুটি কলেজে আগামী ৭ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। সেন্ট যোসেফে শেষ হবে ১১ ডিসেম্বর আর সেন্ট গ্রেগরীতে শেষে হবে ১৫ ডিসেম্বর। ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি কলেজ দুটির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার বিষয়গুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে- ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগে ইংরেজি, হিসবাবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ। এছাড়া মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।

আরও পড়ুন: একাদশে ভর্তি আবেদন শুরু বৃহস্পতিবার, ক্লাস ১ ফেব্রুয়ারি

অন্যদিকে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। কলেজটিতে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। ২০২২ সালে যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে এবং যারা কলেজটির ভর্তির শর্তগুলো পূরণ করতে সক্ষম এমন সব ছাত্রই ভর্তি সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

তবে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে তারা ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে এবং বিধি মোতাবেক আগামী ২১-২২ ডিসেম্বরের মধ্যে সরাসরি ভর্তি হতে পারবে। ২০২২ খ্রিস্টাব্দে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করা ছাত্রদের আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ এবং ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সেন্ট গ্রেগরী স্কুলের বিজ্ঞান বিভাগে ১৮ ডিসেম্বর সকাল ৯টায় এবং ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগে ১৯ ডিসেম্বর সকাল ৯টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence