যশোর বোর্ডের দুই কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

১৮ নভেম্বর ২০২২, ১০:৩৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভার কারণে এইচএসসি পরীক্ষার দুটি কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষাবোর্ড।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আবেদন ও জেলা প্রশাসকের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন যশোর বোর্ডের চেয়ারম্যান।

কেন্দ্র দুটি হলো-যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও বিএএফ শাহিন কলেজ যশোর।শুধুমাত্র ওই দিনের জন্যই এ দুটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে যশোর শিক্ষাবোর্ড।  

যশোর বোর্ডের চেয়ারম্যান জানান, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের যশোর সরকারি মহিলা কলেজে এবং বিএএফ শাহিন কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

যশোর বোর্ড কর্তৃপক্ষ জানায়, ২৪ নভেম্বর সকালে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে বার্ষিক কুচকাওয়াজ এবং দুপুরে যশোর শহরের শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএএফ শাহিন কলেজ কেন্দ্রটি বিমান বাহিনীর অনুষ্ঠানস্থলের কাছে।

আরও পড়ুন: বিদ্যালয় মাঠে নবজাতকের জন্ম দিলেন মা।

অন্যদিকে জনসভার জন্য যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম ও পাশের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ একীভূত করা হয়েছে। যে কারণে এ দুটি কেন্দ্রে এদিন পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। ফলে যশোর বিএএফ শাহিন কলেজ ও যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

আগামী ২৪ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে। এছাড়া দ্বিতীয়ার্ধে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব বলেন, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি আমাদের জানিয়েছেন। সেই কারণে এই দুই কেন্দ্র শুধুমাত্র ২৪ নভেম্বরের জন্য পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও অবগত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950