ভুল সেটের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৩ কর্মকর্তাকে অব্যাহতি 

০৮ নভেম্বর ২০২২, ০৯:০৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৩ কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী, চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক ও চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ এ সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফারদিনের মৃত্যু হত্যা না আত্মহত্যা? বন্ধু-বান্ধবীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

তিনি বলেন, ‘ক’ সেটের প্রশ্নের বদলে ‘খ’ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আমাকে নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল রবিবার সকালে চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর অ্যান্ড এম উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ‘ক’ সেটের প্রশ্নপত্র বিতরণ করার নির্দেশনা থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার ‘খ’ সেট দিয়ে পরীক্ষা নেন। একপর্যায়ে প্রশ্নের অসঙ্গতি দেখে কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা মো. আবু ইসহাক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যায়। ভুল প্রশ্নের খবর চাউর হতেই শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। 

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির চার শিক্ষার্থী ব…
  • ৩০ জুলাই ২০২৬
আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে …
  • ৩০ জুলাই ২০২৬
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৩৬৪ শিক্ষার্থী নিহত, সবচেয়ে বেশি…
  • ৩০ জুলাই ২০২৬
ছাত্রীর কাছে সুগার ড্যাডি ও সুগার বেবি জানতে চাওয়া খুবির সে…
  • ৩০ জুলাই ২০২৬
ফেডারেশনের সদস্য হওয়ার পর জাতীয় দলেও ডাক পেলেন জিমি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ লাখ টাকার ফেনসিডিল সহ বাবা-মেয়ে আটক
  • ৩০ জুলাই ২০২৬