এইচএসসির প্রথম দিন অনুপস্থিত ২০ হাজার

০৬ নভেম্বর ২০২২, ০৫:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM

© প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রবিবার শুরু হয়েছে। প্রথম দিন এ পরীক্ষায় সারা দেশে ২০ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ২১ জনকে।

এইচএসসির ৯টি বোর্ড থেকে ১৫ হাজার ২৫৫ জন ও মাদ্রাসা বোর্ড থেকে ৫ হাজার ৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বহিষ্কার হওয়া ৬ জন এইচএসসি এবং বাকি ১৫ জন আলিমের। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ এই তথ্য জানায়।

অন্যদিকে, এক ঘণ্টা চলার পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার হিসেবে দেয়নি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ।

এদিকে, আজ শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নিচ্ছে।

এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট এক হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা।

নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড
  • ৩০ জুলাই ২০২৬
আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন…
  • ৩০ জুলাই ২০২৬