কোচিংয়ের প্রয়োজন আছে: শিক্ষামন্ত্রী

০৬ নভেম্বর ২০২২, ১২:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন দীপু মনি

সংবাদ সম্মেলনে কথা বলছেন দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,  কোচিংয়ের প্রয়োজন আছে। স্কুল-কলেজগুলোতে একসঙ্গে অনেক শিক্ষার্থী ক্লাস করে। সবার প্রতি শিক্ষকদের আলাদা নজর দেওয়া সম্ভব নয়। তবে নতুন যে শিক্ষাক্রম, তাতে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না বলে আশা করি।

রোববার (৬ নভেম্বর) সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, কোচিং বন্ধের নির্দেশনা রয়েছে। একই কোচিং সেন্টারে অনেক ধরনের কোচিং চলে। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্র ঘুরে দেখলাম বাইরে অভিভাবকদের অনেক ভিড়। যারা আগে এসেছেন তারা সন্তানকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। কিন্তু তাদের ভিড়ের কারণে বাকি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।

অভিভাবকদের অনুরোধ করে তিনি বলেন, সন্তানকে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে যেন তারা কেন্দ্র ত্যাগ করেন। তাহলে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে আসতে সমস্যা হবে না।

নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড
  • ৩০ জুলাই ২০২৬
আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন…
  • ৩০ জুলাই ২০২৬