এইচএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপি, আরএমপির নিষেধাজ্ঞা

০৫ নভেম্বর ২০২২, ১০:৪০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
ডিএমপি ও আরএমপি

ডিএমপি ও আরএমপি © টিডিসি ফটো

আগামী রবিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা ও রাজশাহী মহানগরীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঢাকাতে ও আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক রাজশাহীতে এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

জারিকৃত আদেশ অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রগুলোর চারদিকে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চার জনের অধিক জনসাধারণ একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ২৩০ শিশু-কিশোর 

রাজশাহী মহানগরীর পরীক্ষাকেন্দ্রগুলো হলো- নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, শাহ মখদুম কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ (পবা), (১৪) নওহাটা মহিলা  কলেজ (পবা), (১৫) মদিনাতুল উলুম কামিল মাদরাসা, (১৬) রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, (১৭) নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা (পবা), মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (কাটাখালী), হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ (রাজপাড়া), জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয় (মাতৃকা ভবন, ঘোড়ামারা, বোয়ালিয়া), লোকনাথ উচ্চ বিদ্যালয় (বোয়ালিয়া), আইন মহাবিদ্যালয় (বোয়ালিয়া) ও নওহাটা উচ্চ বিদ্যালয় (পবা)।

উল্লেখিত সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬