এইচএসসি পরীক্ষায় ডিএমপির বিধিনিষেধ, কার্যকর ৬ নভেম্বর থেকে

০৪ নভেম্বর ২০২২, ০৩:৫৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আগামী রোববার (৬ নভেম্বর) থেকে এইচএসসি, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শুরুর দিন থেকে এ নির্দেশনা পরীক্ষা চলকালীন সময়গুলোতে কার্যকর থাকবে।

ঢাকার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মাউশির

নিষেধাজ্ঞায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ আগামী রোববার (৬ নভেম্বর) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬