রংপুর বিভাগে কমেছে এইচএসসি পরীক্ষার্থী

৩০ অক্টোবর ২০২২, ০৪:২৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
রংপুর বিভাগে এইচএসসি পরীক্ষার্থী কমেছে সাড়ে ১৩ হাজার

রংপুর বিভাগে এইচএসসি পরীক্ষার্থী কমেছে সাড়ে ১৩ হাজার © সংগৃহীত

সারাদেশে আগামী ৬ নভেম্বর (রোববার) থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবার এইচএচসি পরীক্ষার্থী কমেছে সাড়ে ১৩ হাজার। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন। এবার পরীক্ষা দেয়ার কথা রয়েছে ১ লাখ ১ হাজার ৮৮২ জনের। ৬৭৪টি কলেজের শিক্ষার্থীরা ২০২টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এবার ছাত্রের সংখ্যা বেশি। গত বছর ছাত্রীর সংখ্যা বেশি ছিল।

রোববার (৩০ অক্টোবর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তিনি জানান, রংপুরের ৩৯টি কেন্দ্রে ১৩০টি কলেজের ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী, গাইবান্ধার ৩০টি কেন্দ্রে ৭৯টি কলেজের ১৪ হাজার ৫৯৬ জন, নীলফামারীর ২৪টি কেন্দ্রের ৯৩টি কলেজের ১২ হাজার ১৮৯ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ৮৬টি কলেজের ১০ হাজার ৭৮৭ জন, লালমনিরহাটের ১১টি কেন্দ্রে ৫৯টি কলেজের ৬ হাজার ৪৭৭ জন, দিনাজপুরের ৪২টি কেন্দ্রে ১১৩০টি কলেজের ১৯ হাজার ৮৬১ জন, ঠাকুরগাওয়ের ২০টি কেন্দ্রে ৬১টি কলেজের ৯ হাজার ৩৯৭ জন এবং পঞ্চগড়ের ১২ কেন্দ্র ৩৬টি কলেজের ৬ হাজার ৩০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

আরও পড়ুন: এইচএসসিতে মানবিকে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী, কম বাণিজ্যে

মোট ছাত্র  ৫১ হাজার ৩২২ এবং ছাত্রীর সংখ্যা ৫০ হাজার ৫৬০ জন। গতবছর ছাত্রের সংখ্যা ছিল ৫৭ হাজার ৬৯৯ এবং ছাত্রীর সংখ্যা ৫৮ হাজার ৯৬ জন ছিল।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence