এক জেলার ৯৯ প্রাথমিক সহকারী শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন

১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ PM
 লটারির মাধ্যমে পদায়ন

লটারির মাধ্যমে পদায়ন © সংগৃহীত

চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিযুক্ত ৯৯ জন সহকারী শিক্ষককে লটারির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জেলা প্রশাসক লুৎফুন নাহার নিজে উপস্থিত থেকে লটারির কার্যক্রম পরিচালনা করেন। শনিবার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া শিক্ষকদের মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ২৯ জন, দামুড়হুদায় ২৮ জন, জীবননগরে ২৩ জন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন রয়েছেন। চার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁদের পদায়ন নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে।

পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে লটারির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়। এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার লটারির কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, একই কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই লটারির আয়োজন করা হয়েছে। পুরো কার্যক্রম সবার উপস্থিতিতে পরিচালনা করা হয়েছে, যাতে পদায়ন নিয়ে কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ না থাকে। লটারির মাধ্যমে প্রত্যেক শিক্ষকের বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে। এ ধরনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সবার আস্থা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল জানান, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীরা চলতি বছরের ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন। পরবর্তী ধাপে তাঁদের কর্মস্থল নির্ধারণের জন্য লটারির আয়োজন করা হয়। এর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ জন সহকারী শিক্ষকের পদায়ন চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, লটারিতে নির্বাচিত বিদ্যালয়ে আগামীকাল রোববার (১৮ অক্টোবর) শিক্ষকদের যোগদান করতে হবে। তাঁদের বেতন-ভাতা চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950