ট্রাকচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল দুই সন্তানেরও, মৃতের সংখ্যা বেড়ে ৫

১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ PM
 ট্রাকচাপায় প্রাণগেল একই পরিবারের চার জনের

ট্রাকচাপায় প্রাণগেল একই পরিবারের চার জনের © সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন, যাঁদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় বৃষ্টি নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রৌমারী-রাজীবপুর সড়কের যাদুরচর ইউনিয়নের সায়োদাবাদ বাজারের পাশে শিবেরডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একই পরিবারের চার সদস্য হলেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের শিক্ষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন, ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) এবং শিশু দুটির খালা শরিফা বেগম। অপর নিহত ব্যক্তি অটোরিকশাচালক। তাঁর বাড়ি জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকায় হলেও তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাউনিয়ারচর থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কর্তীমারীর দিকে যাচ্ছিল। পথে সায়োদাবাদ বাজারের কাছে শিবেরডাঙ্গি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, ‘কাউনিয়ারচর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা কর্তীমারীর দিকে যাচ্ছিল। পথে শিবেরডাঙ্গি বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুজন।’

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ হাসপাতালে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। পরে হাসপাতাল থেকে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। বাকিরা একই পরিবারের সদস্য। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের চাকরির বয়সসীমা দুয়েক বছর …
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি
  • ১৭ অক্টোবর ২০২৬